আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
ক্যাম্প: চেন্নাই

তারিখ: ৪ঠা ডিসেম্বর, ২০২৫

বিশেষ বিশেষ কার্যক্রম

আমি ২৪শে নভেম্বর গভীর রাতে সিংহদেশ থেকে চেন্নাই ফিরে এসেছি এবং তখন থেকে এখানেই আছি। আমি একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়েছি এবং আমার নিয়মিত ডায়ালাইসিস অব্যাহত রেখেছি।

মিটিং এবং অন্যান্য সেবা কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও আমি রঙ্গকৃষ্ণ দাসের পরিচালিত আউটপোস্ট প্রচারকেন্দ্র এবং মুরলী শ্যাম দাসের এক্সটেনশন প্রচারকেন্দ্র দেখতে গিয়েছি এবং সেখানে প্রবচন দিয়েছি। চেন্নাইয়ে প্রচারের বিস্তার হতে দেখে আমি অত্যন্ত আনন্দিত।

শ্রীল প্রভুপাদের বার্তা

শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে, মানুষেরা শিক্ষার্থী হিসেবে আসে এবং তারপর একসময় তাদের শিক্ষক হয়ে উঠতে হবে।

“প্রত্যেক শিক্ষার্থীর আচার্য হয়ে গড়ে ওঠা প্রত্যাশিত। আচার্য হলেন তিনি, যিনি শাস্ত্রের নির্দেশসমূহ জানেন, ব্যবহারিকভাবে তা নিজের জীবনে পালন করেন এবং তাঁর শিষ্যদেরকে সেগুলি সম্পর্কে শিক্ষাদান করেন।” ~তুষ্ট কৃষ্ণের প্রতি শ্রীল প্রভুপাদের পত্র, ২রা ডিসেম্বর, ১৯৭৫, নয়াদিল্লি

“তাদেরকে ভগবদগীতার বিজ্ঞান সম্পর্কে শিক্ষা প্রদান করো এবং ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম প্রতিনিধি হওয়ার প্রশিক্ষণ দাও। এটি অনেক কঠিন নয়, কোন ব্যক্তিকে কেবল এমন যথার্থ কর্তৃপক্ষের কাছ থেকে শ্রবণ করতে হবে, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থেকে আগত গুরু-পরম্পরায় আছেন এবং কোনরকম পরিবর্তন ছাড়া সেই একই বার্তার পুনরাবৃত্তি করেন। যদি কেউ তা করেন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য।” ~জয়ধর্ম দাসের প্রতি শ্রীল প্রভুপাদের পত্র, ২০শে আগস্ট, ১৯৭৬, হায়দ্রাবাদ

আমার বার্তা

আমি চাই আমার সকল শিষ্য শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলি পদ্ধতিগতভাবে অধ্যয়ন করুন এবং ভবিষ্যতে শিক্ষক হয়ে উঠুক এবং এইভাবে গুরু হয়ে উঠুক। শাস্ত্রসমূহ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে আপনারা শিক্ষার্থী হতে পারেন, কিন্তু এমন নয় যে, সারাজীবন আপনাকে একজন শিক্ষার্থী হয়ে থাকতে হবে। কিছু সময়ের জন্য শিক্ষার্থী থাকার পর আপনাকে গুরু হয়ে উঠতে হবে।

মায়াপুর ইনস্টিটিউটসহ আমাদের আরও বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, যেখানে ডিগ্রিসমূহ অর্জনের সুযোগ রয়েছে এবং আপনি যদি নেতৃস্থানীয় পদে থাকেন এবং আপনার বয়স যদি ৪০ বছরের বেশি হয়, তাহলে আপনি এককালীন সামষ্টিক পরীক্ষাও দিতে পারেন।

আমি প্রতিদিন শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলি অধ্যয়ন করি। আমি অনেকবার ভগবদগীতা অধ্যয়ন করেছি, হয়তো ২০ বারেরও বেশি। কিন্তু আমি তারপরও আবার ভগবদগীতা অধ্যয়ন করছি এবং আমি বর্তমানে একাদশ অধ্যায়ে আছি।

অনুপ্রেরণার কথা

মুরলী শ্যাম দাস তার অনলাইন প্রচার শুরু করেছিল কোভিডের দ্বিতীয় দফার লকডাউনের সময় এবং এখন সে একটি ভক্তগোষ্ঠী তৈরি করেছে। সে তামিল ভাষায় প্রচার করে। অনলাইনে তার ৭০০ জন ঐকান্তিক স্বেচ্ছাসেবক আছে, প্রায় ৪০০০ জন সক্রিয় ভক্ত এবং তাদের মধ্যে ১০০০ জনের অধিক ভক্ত ১৬ মালা জপ করে। তারপর ২০২৪ সালের অক্টোবর মাসে সে একটি আউটপোস্ট শুরু করেছিল এবং সে চেন্নাইয়ে একটি প্রচার কেন্দ্র গঠন করেছে এবং আমি যখন সেখানে গিয়েছিলাম তখন ৫০০ জনের অধিক ভক্ত উপস্থিত ছিল। এছাড়াও আরেকদিন অনলাইনে যখন আমি তার ভক্তদলের উদ্দেশ্যে প্রবচন দিয়েছিলাম, তখন ১৩০০ জনের অধিক ভক্ত অনলাইনে উপস্থিত ছিল। যদি আপনারা জানতে চান কিভাবে আপনার অনলাইন প্রচারকে সফল করতে হয়, আপনারা muralisyamdas@gmail.com এই ইমেইলে তার কাছে লিখতে পারেন। সে প্রতিদিন অনলাইনে তার প্রাতঃকালীন সাধনার কার্যক্রম চালিয়ে যায় এবং বিগত ৫ বছর অব্যর্থভাবে প্রায় ১০০০ জন ভক্ত যোগদান করে।

গত সপ্তাহে আমি ডেনমার্ক থেকে আমার একজন শিষ্যা, রেবতী রূপেশ্বরী দেবী দাসীর কাছ থেকে তার শ্রীমদ্ভাগবত অডিও সেবা প্রসঙ্গে একটি পত্র পেয়েছি। সে ও অন্য একজন ভক্ত, যদুনন্দন দাস মিলে ‘Radio Krsna Copenhagen’ এর জন্য বিবিটির অনুমোদন নিয়ে ড্যানিশ, ইতালীয় ও পর্তুগীজ ভাষায় শ্রীমদ্ভাগবত রেকর্ড করছে। এইগুলি হলো ভিন্ন ভিন্ন ভাষার জন্য লিংক:

ইংরেজি: https://www.youtube.com/playlist?list=PLqIBxTTD_jfTq7BTzZs5o46VEdr8b3mLd

পর্তুগীজ: https://youtube.com/playlist?list=PL8Wja_5O1ZhP9F1Xiu15vnCpoDjzi9UmU&si=bnhAc_S-tYu-qKMD

ইতালীয়: https://www.youtube.com/watch?v=gnsAjTDpJE8&list=PLqIBxTTD_jfR6a2DPMz5hjW4AGBVTWX4r

আজ নামনিষ্ঠা দাস আমার সাথে দেখা করতে এসেছিল। সে আমাকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক প্রচার প্রতিবেদন জানালো। কোভিডের সময়ে সে তার অনলাইন প্রচার শুরু করে এবং এখন ম্যাঙ্গালুরে তার একটি পূর্ণ প্রতিষ্ঠিত ‘শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির’ রয়েছে। সে মন্দিরের প্রগতি বিষয়ে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে এবং আমি দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি কিভাবে চমৎকারভাবে তার কার্যক্রম প্রসারিত হচ্ছে। অনেক কোম্পানি এগিয়ে আসছে উন্নয়নে সহায়তা করার জন্য ও এটি তাদের পরবর্তীতেও মন্দিরের সুযোগ-সুবিধা উন্নয়নে সহায়তা করবে।

তারা একটি ‘ভগবদগীতা আবাসিক কলেজ’ নির্মাণ করছে এবং তারা ১১টি ভিন্ন ভিন্ন ভাষায় ভক্তিশাস্ত্রী ও ভক্তিবৈভব ডিগ্রি প্রদান করছে। আমাকে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলন প্রসারে সহায়তা করার জন্য আমি আমার শিষ্যদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

আমি আপনাদের শ্রীল প্রভুপাদ গ্রন্থ ম্যারাথনের শুভেচ্ছা ও সফলতা কামনা করি। আপনারা আপনাদের প্রচার পরিকল্পনা ও প্রতিবেদন jayapataka@gmail.com এই ইমেইলে জানাতে পারেন।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী

JPS/rrsdb

অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ:
অ্যাপ আইফোন:
https://apps.apple.com/us/app/id967072815
অ্যাপ এন্ড্রয়েড:
https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.jayapatakaswami.com
প্রবচনসমূহ (অডিও ও প্রতিলিপি) :
https://jayapatakaswamiarchives.net
ইউটিউব চ্যানেল:
http://youtube.com/jayapatakaswamiofficial
https://youtube.com/@jayapatakaswamibangla?si=Y8S59Cwhk6Esk5Yv
সাউন্ডক্লাউড প্রবচন ও কীর্তন:
http://www.soundcloud.com/jayapatakaswami
ফেইসবুক:
http://www.facebook.com/Jayapatakaswami
https://www.facebook.com/JayapatakaSwamiBanglaOfficial
টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/JayapatakaSwami
https://t.me/JayapatakaswamiBangla
হোয়াটসঅ্যাপ চ্যানেল:
https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G
https://whatsapp.com/channel/0029Va7wCSc96H4SC0spsf0q
ইনস্টাগ্রাম পেইজ: http://www.instagram.com/Jayapatakaswamionline

Translate »