আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির

তারিখ: ৩রা জানুয়ারি, ২০২৬

বিশেষ কার্যক্রম

মায়াপুরে অবস্থান করা সর্বদাই বিশেষ! এটি ঔদার্য ধাম (কৃপার ধাম) এবং ভগবানের লীলাশক্তি। আমি প্রতিদিন শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী রাধামাধব ও অষ্টসখীবৃন্দ এবং শ্রী শ্রী রাধামাধব ও মায়াপুর চন্দ্রের দর্শন লাভ করতে মন্দিরে যাই৷ আজ শ্রী শ্রী রাধামাধবের পুষ্যাভিষেক অনুষ্ঠানও পালিত হচ্ছে।

ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ মায়াপুর দর্শন করতে আসে এবং তাদের সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আমি যুক্তরাজ্যের ভক্তদের অনলাইনে দীক্ষা দিয়েছি এবং যে ভক্তেরা মায়াপুরে এসেছে তাদেরও দীক্ষা দিয়েছি। আমরা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি পক্ষে (১৫ দিনে), যখনই সম্ভব দীক্ষানুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করছি। বাংলাদেশের ভক্তবৃন্দ দীক্ষানুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ করেছে এবং আমরা দেখছি কীভাবে সেগুলির ব্যবস্থা করা যায়।

ইসকন দমদমে গতকাল এবং আজ দয়াল নিতাই গৌরসুন্দরের প্রাণপ্রতিষ্ঠা হয়েছে এবং শ্রীপাদ জননিবাস প্রভু, শ্রীপাদ সঙ্কর্ষণ প্রভু (শ্রীল প্রভুপাদের শিষ্য), শ্রীমৎ ভক্তি গৌরব নারায়ণ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি ইন্টারনেটের মাধ্যমে মূলমন্ত্রসমূহ জপ করেছি।

প্রতি রাতে আমি পদ্মভবনের ছাদে প্রবচন দেই। যদিও এখানে প্রচণ্ড শীত, অনেক ভক্ত নিয়মিত প্রবচনে আসে।

শ্রীল প্রভুপাদের বার্তা

শ্রীল প্রভুপাদ চার নিয়ম পালন এবং ষোল মালা জপের গুরুত্ব সম্পর্কে অনেকবার জোর প্রদান করেছেন।

“আমাদের পারমার্থিক শক্তির স্থিতি বজায় রাখতে আমাদের প্রত্যেককে অবশ্যই অত্যন্ত দৃঢ়তার সাথে অব্যর্থভাবে প্রতিদিন ষোল মালা জপ করতে হবে এবং কঠোরভাবে চার নিয়ম পালন করতে হবে। আমাদের দর্শন স্পষ্টভাবে উপলব্ধি করতে এবং অন্যদের হৃদয়ে কৃষ্ণভাবনামৃতের গভীর রেখাপাত সৃষ্টি করতে এটি অপরিহার্য; তাই এই ব্যাপারে আমাদের ঐকান্তিকতা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের উচিত এই ধরনের সমস্ত কর্তব্য নিয়মিত পালন করা।” দামোদরের নিকট পত্র, লস এঞ্জেলস, ২২শে ফেব্রুয়ারি, ১৯৭০

আমার বার্তা

আমার কিডনির কার্যক্ষমতাকে পুনরুজ্জীবিত করতে অতি শীঘ্রই আমি খুব তীব্র কার্যসূচি গ্রহণ করতে চলেছি। তাই আমি চাই সমস্ত শিষ্যেরা যেন সতর্কতার সাথে মালা জপ করে এবং চার নিয়ম পালন করে। এবং আপনারা যদি চান, আমার জন্য তুলসী পরিক্রমা করে সেই ফল আমাকে নিবেদন করতে পারেন।

যেসকল শিষ্যদের বিয়ে হয়নি কিন্তু তারা কোন সঙ্গীর সাথে বাস করছে, তাদের হয় বিয়ে করা উচিত অথবা একত্রে বাস করা বন্ধ করা উচিত। বিবাহের সম্পর্কের মধ্যে কেউ যৌনজীবনের অনুমোদন পায়, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে সেই অনুমোদন নেই। অবশ্যই সর্বোত্তম পন্থা হলো সন্তান উৎপাদনের জন্যই যৌন সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেটি ভগবদ্ভক্তির অংশ। যাইহোক, এমনকি সন্তান উৎপাদনের জন্য না হলেও নিজের পত্নীর সাথে যৌন সম্পর্ক পাপ নয়।

কিছুদিন পূর্বে পুত্রদা একাদশী ছিল। আমি আশা করি যে, সকলে অত্যন্ত সতর্কতার সাথে এটি পালন করেছে। প্রতি বছর দু’বার এই ধরনের একাদশী আসে এবং পতি-পত্নী শ্রীবিগ্রহগণের কাছে প্রার্থনা করতে পারে এবং পূর্ণ উপবাস করে ও সারারাত্রি জাগরণ করে এই পুত্রদা একাদশী পালন করতে পারে এবং তারপর কৃষ্ণের কৃপায় কেউ কৃষ্ণভাবনাময় সন্তান লাভ করতে পারে।

যাইহোক, বর্তমানে যে স্বাস্থ্য পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি, সেজন্য আমরা এখন ভক্তদের অত্যন্ত কঠোরভাবে ভক্তিযোগের বিধিনিষেধ পালনে উৎসাহিত করতে চাই।

অনুপ্রেরণার কথা

ব্যাঙ্গালুরু থেকে রবীন্দ্র নিতাই দাস আমার কাছে লিখেছে যে, ইসকন হোয়াইটফিল্ডে তারা এখন ১০০টি ভক্তিবৃক্ষে পৌঁছেছে। তাদের ৬টি চক্র, ২৪টি উপচক্র, ১০০টি ভক্তিবৃক্ষ আছে ও ১২০১জন ভক্তিবৃক্ষ সদস্য আছে।

কানাডার সনাতন সেবক দাস ৭২ বছর বয়সে ভক্তিবেদান্ত ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি এবং তার পত্নী কমলা গোপী দেবী দাসী বিগত ৩৬ বছর ধরে ভক্তিবৃক্ষ পরিচালনা করে চলেছেন।

আমি এটিও শুনলাম যে, আমার একজন শিষ্য, যে ১৯৮৫ সালে দীক্ষা গ্রহণ করেছিল, এখন সে ভক্তিশাস্ত্রী সম্পন্ন করছে এবং সে অত্যন্ত খুশি যে, সে ধারাবাহিকভাবে শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করছে। সে বলেছে কেন আমি ডিগ্রি নেয়ার বিষয়ে এত জোর দিচ্ছি, তা সে বুঝতে পেরেছে। এখন এমনকি সেও অন্যান্যদের ভক্তিশাস্ত্রী করতে উৎসাহিত করছে।

প্রত্যেকের এই দৃষ্টান্তগুলি অনুসরণ করা উচিত এবং শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত ও বিভিন্ন ডিগ্রি গ্রহণ করা উচিত। এখন আপনার বয়স যদি ৪০ বছরের বেশি হয়, আপনি একটি সমষ্টিগত পরীক্ষা দিতে পারেন।

কিছু কিছু ভক্তেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিভিন্ন সেবা করার জন্য উৎসাহ প্রকাশ করেছে। আমরা ইসকন গ্লোবাল প্রপার্টি অফিস, আমার জেপিএস অফিসের জন্য কিছু কাজ করছি এবং যেকোন সময় আমার প্রবচন থেকে আপনাদের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটি সুযোগ তৈরির ব্যবস্থা করছি। যদি আপনি এইক্ষেত্রে দক্ষ হন, তবে আপনি seva@jayapatakaswami.com এই ইমেইলে লিখতে পারেন।

আপনার নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী

JPS/rrsdb

অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ:

অ্যাপ আইফোন:
https://apps.apple.com/us/app/id967072815

অ্যাপ এন্ড্রয়েড:
https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp

অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.jayapatakaswami.com

প্রবচনসমূহ (অডিও ও প্রতিলিপি):
https://jayapatakaswamiarchives.net

ইউটিউব চ্যানেল:
http://youtube.com/jayapatakaswamiofficial
https://youtube.com/@jayapatakaswamibangla?si=Y8S59Cwhk6Esk5Yv

সাউন্ডক্লাউড প্রবচন ও কীর্তন:
http://www.soundcloud.com/jayapatakaswami

ফেইসবুক:
http://www.facebook.com/Jayapatakaswami
https://www.facebook.com/JayapatakaSwamiBanglaOfficial

টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/JayapatakaSwami
https://t.me/JayapatakaswamiBangla

হোয়াটসঅ্যাপ চ্যানেল:
https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G
https://whatsapp.com/channel/0029Va7wCSc96H4SC0spsf0q

ইনস্টাগ্রাম পেইজ:
http://www.instagram.com/Jayapatakaswamionline

Translate »