আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী ও শিক্ষাশিষ্য-শিষ্যা; প্রশিষ্য-প্রশিষ্যা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ, শুভেচ্ছা এবং প্রণাম গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

হোম বেজ: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির

তারিখ: ২০শে ডিসেম্বর, ২০২৫

বিশেষ কার্যক্রম

মাঝে কিছুদিনের জন্য সিংহদেশে অবস্থানসহ দু’মাস যাবৎ চেন্নাইয়ে অবস্থানের পর আমি ৬ই ডিসেম্বর মুম্বাইয়ে ভ্রমণ করেছি এবং ১২ দিন ইসকন খারঘরে অবস্থান করেছি। যখন এই বছরের শুরুর দিকে জানুয়ারিতে মন্দিরের উদ্বোধনের সময় যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি সেখানে যেতে পারিনি। কিন্তু কোনোভাবে কৃষ্ণের আয়োজনে তা এখন সম্ভব হয়েছে। আমি আমার সুপ্রিয় বন্ধু এবং গুরুভ্রাতা শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সঙ্গের অভাব অনুভব করেছি।

প্রায় প্রতিদিন আমি ভগবদগীতার উপর প্রবচন দিয়েছি এবং প্রশ্নোত্তর পর্বে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছি এবং দু’দিন সকালে শ্রীমদ্ভাগবত প্রবচন দিয়েছি। আমি একদিন ইসকন জুহুতেও গিয়েছি এবং সেখানে একটি প্রবচন দিয়েছি। ইসকন খারঘরে আমাদের একটি দীক্ষানুষ্ঠানও হয়েছে। আমি ইসকন খারঘরের ব্যবস্থাপক এবং ভক্তদের নিকট তাদের বৈষ্ণব সেবা মনোভাব এবং আতিথেয়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।

মন্দিরটি বিশাল আকৃতির এবং অপূর্ব সুন্দর। মন্দিরের ভেতরে পরিক্রমা পথের বামপাশে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্রবর্ণনা রয়েছে, ডানপাশে ভগবান শ্রীরামচন্দ্রের বিভিন্ন লীলার চিত্রবর্ণনা রয়েছে এবং সিঁড়িতে চৈতন্যলীলার চিত্রবর্ণনা রয়েছে।

তারপর আমরা ১৭ই ডিসেম্বর কলকাতায় যাত্রা করি এবং ১৮ই ডিসেম্বর আমরা মায়াপুরে পৌঁছেছি। তিনমাস ভ্রমণের পর এখন আমি শ্রীধাম মায়াপুরে ফিরে এসেছি।

শ্রীল প্রভুপাদের বার্তা

শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে, যদি আপনি পারমার্থিক জীবন গ্রহণ করেন এবং একইসাথে পাপকর্ম করে চলেন, তাহলে আপনি কখনোই প্রগতি লাভ করতে সক্ষম হবেন না।

একবার একটি ম্যাগাজিনের জন্য এক সাংবাদিক শ্রীল প্রভুপাদের সাক্ষাৎকার নিয়েছিল। এবং সে জিজ্ঞেস করেছিল কেন মদ্যপ হওয়া খারাপ যদি সেটি কোন ব্যক্তির জন্য সর্বশ্রেষ্ঠ বিষয় হয়। তারপর শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন যে, “মদ্যপানের মাধ্যমে কেউই সুখী হতে পারে না। সেটি সম্ভব নয়।” (করোনেট ম্যাগাজিন থেকে আগত রিচার্ডের সাথে কক্ষ বার্তালাপ এবং সাক্ষাৎকার, ১০ই জুন, ১৯৭৬, লস এঞ্জেলস)

আমার বার্তা

যদি আপনি কৃষ্ণভাবনামৃত অনুশীলন করেন, তাহলে আপনি যেকোন প্রকার নেশার থেকে উচ্চতর রস পাবেন। আর কৃষ্ণভাবনামৃতে উন্নতি সাধনের মাধ্যমে আপনি স্বাভাবিকভাবেই সুখী ও আনন্দিত হবেন এবং আপনার কোন প্রকারের নেশার প্রয়োজন হবে না।

আর যদি কেউ দুর্ঘটনাক্রমে চার নিয়মের কোন নিয়ম ভঙ্গ করেন, তবে তাদের ক্ষমা ভিক্ষা করা উচিত ও সাবধানতার সাথে জপ করা উচিত এবং নিয়মসমূহ পালন করা উচিত। শাস্ত্রে আছে হরেকৃষ্ণ মহামন্ত্র জপের চেয়ে উচ্চতর কোন প্রায়শ্চিত্তের পন্থা নেই।

শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ভক্ত্যালোকে লিখেছেন যে, কেউ কেউ ধূমপান, পান খাওয়া, মাছ-মাংস আহার ও মদ্যপানে এত অভ্যস্ত হয়ে পড়ে যে, এই অনুশীলনগুলি পারমার্থিক অনুশীলনের পথে বাধা দেয়। ভক্তির দৃঢ় অনুশীলনের পথে এই ধরনের বিষয়ের আসক্তি হলো প্রতিকূল। যদি কেউ সতর্কতার সাথে এগুলো ত্যাগ না করে, তাহলে কেউ ভক্তিতে আনন্দ অনুভব করতে পারবে না। ভক্তসঙ্গের মাধ্যমে এবং ভক্তির সংকল্পগুলি পালনের মাধ্যমে, এমন আসক্তিগুলি নাশ করা যেতে পারে। তিনি সারগ্রাহী বৈষ্ণব ইংরেজি কবিতায় লিখেছেন:

“The shining bottles charm their eyes
And draw their heart’s embrace;
The slaves of wine can never rise
From what we call disgrace.”

অনুপ্রেরণার কথা

সেকেন্দ্রাবাদ মন্দির থেকে আমি একটি প্রতিবেদন পেয়েছি যে, এই বছর সেখানে ৭০,১২৭ জন মানুষ দামোদর মাসে প্রদীপ দেখিয়েছে এবং ৬০০ জন ভক্ত ‘Bhakti steps’ কার্যক্রমে অংশগ্রহণ করছে।

জগৎ সাক্ষী দাস আমাকে ত্রিবান্দ্রুম ও আরও তিনটি জেলায় তার প্রচারের প্রতিবেদন পাঠিয়েছে। তাদের ৭৬ জন ভক্ত এই বছর ভক্তিশাস্ত্রী ডিগ্রি লাভ করেছে এবং তারা বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে ১৫০ সেট শ্রীমদ্ভাগবত বিতরণ করেছে। তাদের ১৬টি আউটপোস্ট বা প্রচারকেন্দ্র রয়েছে, বেশিরভাগই তাদের নিজস্ব জমিতে, যেখানে প্রচার চলছে। এই প্রচার প্রতিবেদনগুলি পেয়ে আমি অত্যন্ত উৎসাহিত। আমাদের বিশ্বকে কৃষ্ণভাবনামৃতে প্লাবিত করতে হবে।

আরেকজন ভক্ত, যে যুক্তরাজ্যের ‘অবন্তি হাউস সেকেন্ডারি স্কুলে’ একজন সহকারী অধ্যক্ষ হিসেবে কাজ করে, সে আমাকে লিখেছে যে, স্কুলে সে তার প্রাতিষ্ঠানিক সব ইমেইলে “শুভ সকাল” বা “হাই” বলার পরিবর্তে “গৌরাঙ্গ” লিখে। এখন তার সহকর্মীরাও তাকে “গৌরাঙ্গ” বলে অভিবাদন করে।

আমার পূর্ববর্তী বার্তায় আমি ভিন্ন ভিন্ন ভাষার কিছু শব্দের কথা উল্লেখ করেছিলাম, যা প্রকৃতপক্ষে কৃষ্ণের বিভিন্ন নাম। হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যে, মুসলমানেরা ‘হারাম’ উচ্চারণ করে, তাদের ভাষায় যার অর্থ হলো ‘জঘন্য’; কিন্তু প্রকৃতপক্ষে তারা বলছে ‘হে রাম’ অর্থাৎ ‘রামচন্দ্রের জয় হোক’। একইরকমভাবে মালয় ভাষায় আমি শুনেছি প্রজাপতিকে বলা হয় “রাম রাম”, “হরি” মানে দিন, “মাতাহরি” মানে সূর্য এবং “সেলামাত হরি যদি” মানে শুভ জন্মদিন। তারা তাদের ভাষায় ‘হরি’ শব্দটি অনেক ব্যবহার করে!

রাশিয়ান ভাষায় মহিলারা ‘আমি খুশি’ এই কথাটি বলে “যা রাধা” এবং ‘আমরা খুশি’ এটা বলতে তারা ব্যবহার করে “মেই রাধা” আর দরজা বা জানালার চৌকাঠকে তারা বলে “রাম।”

তো আপনাদের ভাষায় আপনি এমন আর কোন শব্দ খুঁজে পেয়েছেন যা উচ্চারণে “কৃষ্ণ” নামের কাছাকাছি? স্প্যানিশ, পর্তুগীজ, রাশিয়ান, চীনা, ইতালীয় ও অন্যান্য ইউরোপীয় ভাষায়। এমন কিছু শব্দের উদাহরণ দিন যার অর্থ তাদের ভাষায় ভিন্ন, কিন্তু তা আসলে কৃষ্ণের নাম।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী

জেপিএস/আরআরএসডিবি

অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ:

অ্যাপ আইফোন:
https://apps.apple.com/us/app/id967072815

অ্যাপ এন্ড্রয়েড:
https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp

অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.jayapatakaswami.com

প্রবচনসমূহ (অডিও ও প্রতিলিপি) :
https://jayapatakaswamiarchives.net

ইউটিউব চ্যানেল:
http://youtube.com/jayapatakaswamiofficial

https://youtube.com/@jayapatakaswamibangla?si=Y8S59Cwhk6Esk5Yv

সাউন্ডক্লাউড প্রবচন ও কীর্তন:
http://www.soundcloud.com/jayapatakaswami

ফেইসবুক:
http://www.facebook.com/Jayapatakaswami

https://www.facebook.com/JayapatakaSwamiBanglaOfficial

টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/JayapatakaSwami

https://t.me/JayapatakaswamiBangla

হোয়াটসঅ্যাপ চ্যানেল:
https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G

https://whatsapp.com/channel/0029Va7wCSc96H4SC0spsf0q

ইনস্টাগ্রাম পেইজ: http://www.instagram.com/Jayapatakaswamionline

Translate »